সাঘাটায় টাকা নিয়ে ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৮

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রথম বর্ষের ডিগ্রি পরীক্ষায় অংশ নিচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের ৪৩ পরীক্ষার্থী। কিন্তু কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে পরীক্ষার প্রবেশপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্যাহ বলেন, বুধবার থেকে প্রথম বর্ষের পরীক্ষায় আমাদের জুমারবাড়ি কলেজের পরীক্ষার্থীরা অংশ নিবে। তাদের সাঘাটা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেখানে কেন্দ্র ফি প্রদান করতে হয়। তাই কেন্দ্র ফি হিসেবে দুই/ তিনশ টাকা করে প্রবেশপত্র বিতরণের সময় ছাত্রদের কাছ থেকে নেয়া হয়েছে।