মুকসুদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৯

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

মুকসুদপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সোনিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ১০টায় উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কারিকর পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কারিকর পাড়ায় বুধবার সকাল ১০টায় টাকা লেনদেনকে কেন্দ্র করে রিপন ও মিকাইল ওরফে নেকোর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় সোনিয়া বেগমকে (২২) প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা প্রেরণ করা হয়েছে এবং মারাত্মক আহত নাদিরা বেগম, সাবিনা বেগম, মেরাজ মিয়া ও তোতা মিয়াকে  মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।