চীনের রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী মঙ্গলবার চীনের কুইংদাও শহরে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া তিনি চীনের ঊর্ধ্বতন নৌকর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাত্কালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় অংশগ্রহণ করে। উল্লেখ্য, গণচীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করেন।