বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক
সিলেট অফিস
সিলেটে সীমান্ত হাট স্থাপন বিষয়ে গতকাল বুধবার সিলেটে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী বৈঠক শুরু হয় মঙ্গলবার। বুধবার সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন জানান, সিলেটের ভোলাগঞ্জ সীমান্তের ১২৪৮/১১এস ও ১২৪৮/১২এস পিলারের কাছে একটি সীমান্ত হাট গড়ে তোলার বিষয়ে মতৈক্য হয়েছে।
বৈঠকে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান, যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা মিজানুর রহমান, মো. সেলিম হোসেন প্রমুখ। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব (বৈদেশিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া) ভূপিন্দর এস বাল্লা।
