বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে সোসাইটির ২০১৮ সালে নবনির্বাচিত ইউনিট কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের দুই দিনব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বিষয়ক ব্রাঞ্চ গভর্নেন্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বরত পরিচালক খায়রুল আনাম খান জানান, প্রথম ব্যাচের এই ওরিয়েন্টেশন ২৯ এপ্রিল শেষ হবে।
গতকাল বুধবার বিয়াম ফাউন্ডেশন ট্রেনিং রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি। -প্রেস বিজ্ঞপ্তি
