আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:১০
বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
 
এতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে