মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০০:০৭
দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ফিরে আসার পথে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আসাদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আসাদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্ডিটুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি মেহেরপুর কোর্টে কর্মরত ছিলেন।
 
মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নুরপুর এলাকায় দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে ফিরে আসার সময় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্বক আহত হন আসাদ রানা। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় মারা যান তিনি। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি