ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১০:৩৮
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় রবি (২৪) নামে এক যুবক নিহত  ও অপর এক যুবক আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মড়াসড়কের রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনিম সারোয়ার জানান, শনিবার ভোর ৬টার দিকে রাঙ্গামাটি নামক স্থানে ময়মনসিংহগামী মিনিট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জেলার গৌরীপুর উপজেলার রবি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সুভাল(২৮) নামে অপর এক যুবক আহত হন।
 
ইত্তেফাক/ইউবি