নরসিংদী প্রতিনিধি
বে-সরকারি সংস্থা আশা’র উদ্যোগে নরসিংদী জেলার শ্রীনগর ব্রাঞ্চ কার্যালয়ে ২৩ হতে ২৫ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে-যাবতীয় বাত ও হাড়ের ব্যথা, প্যরালাইসিস, প্রতিবন্ধী, স্ট্রোক ইত্যাদি রোগের চিকিত্সা দেওয়া হবে। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০ জন রোগীকে ফ্রি চিকিত্সা সেবা প্রদান করা হয়। ক্যাম্পটি আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।
নরসিংদী সদর অঞ্চলের আরএম মোঃ আমিরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ হারিছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরন চন্দ্র রায়, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল আশকারী। এ ছাড়াও ব্রাঞ্চ ম্যানেজার আঃ আওয়াল, ডাঃ মোঃ গোলাম সারোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
