এচাহাক মোল্লা
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রব এর চাচা এচাহাক মোল্লা বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে উপজেলার বাশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
রফিকুল ইসলাম
নেপচুন এডভারটাইজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম (৭৩) বুধবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে যান। বুধবার বাদ আছর ১ম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা বৃহস্পতিবার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে।
