গাজীপুর থেকে গত শুক্রবার অপহূত এক কলেজছাত্রীকে চারদিন পর মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— গাজীপুর সদর থানার কাউলতিয়া এলাকার মহিউদ্দিন ও তার ছেলে মো. মোশারফ হোসেন, একই এলাকার খালেক মিয়ার মেয়ে মোসাম্মত রিয়া আক্তার এবং বহর উদ্দিন মণ্ডলের ছেলে সুজন মণ্ডল।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, মোবাইল ফোন ট্র্যাকিং করে মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোশারফকে গ্রেফতার এবং মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অন্য দুজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
