সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে নির্দেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৩৬

আসন্ন মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, রোজা ও ঈদকে সাম?নে রেখে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশের প্রধান ড. জাবেদ পাটোয়ারি। গতকাল বুধবার সন্ধ্যায় দেশের সকল ডিআইজি ও এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন।

আইজিপি বলেন, যে কোনো প্রকার সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে নির্দেশ দেন তিনি।  জনগণকে সঙ্গে নিয়ে অতীতে যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করা হয়েছে ঠিক একইভাবে জনগণের সহায়তা নিয়ে কাজ করতে বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে বলা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়াও নারী ও শিশুর প্রতি যে কোনো প্রকার সহিংসতার বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আইজিপি।