রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার শাখা মরাপদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকা থেকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সেলিম শেখ ছলিম জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মরাপদ্মায় একটি মৃতদেহের কিছু অংশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার জানান, উদ্ধার করা লাশটি পচন ধরে বিকৃত হয়ে গেছে। মুখ দেখে লাশটি শনাক্ত করার উপায় নেই।
ইত্তেফাক/ইউবি
