সাতক্ষীরা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকালে শহরের পালাশপোল এলাকার নাহার ডায়গনিস্টিক সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম তামান্না খাতুন (২১)। তিনি কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। এদিকে, আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ নাহার ডায়গনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও একই স্থানে পরিবার নিয়ে বসবাস করেন। মঙ্গলবার তিনি সপরিবারে ঢাকায় যান। আবু সাইদ রোগিদের সিরিয়াল দেওয়ার কাজ করতো। ডাক্তার ঢাকায় গেলে আবু সাইদকে বাসায় দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। আবু সাইদের সঙ্গে তামান্নার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তামান্না মঙ্গলবার রাতে ওই বাসায় আসেন। বুধবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপরে ডাক্তার কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
ইত্তেফাক/ইউবি
