চোখ ও হাত বাঁধা ফিলিস্তিনি যুবককে ইসরাইলি সেনার গুলি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৫০

চোখ ও হাত বাধা অবস্থায় এক ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরাইলি সেনা। এর দুটি ছবিও প্রকাশ পেয়েছে যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিম তীরের দক্ষিণ বেথেলহেমের তুকু গ্রামে একটি জানাযার পর এই ঘটনা ঘটে। পাথর নিক্ষেপেরে অভিযোগে ইসরাইলি সেনারা ১৫ বছর বয়সী ওসামা আল-বাদানের চোখ ও হাত বেঁধে ফেলে। সে পালাতে গেলে ওই অবস্থায় তাকে গুলি করা হয়। তার বাবা আলী আল-বাদান জানিয়েছেন, ছেলে ওসামা আল-বাদানের বিরুদ্ধে পাথর নিক্ষেপের কোনো অভিযোগ নেই। একজন চোখ ও হাত বাধা অবস্থায় যুবককে গুলি করা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে। -সিএনএন