খাশোগি হত্যার কথা আগেই জানতো তুরস্ক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১০:১০
সাংবাদিক জামাল খাশোগি হত্যার কথা আগেই জানতো তুরস্ক। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম 'মিরর'।
 
সংবাদ মাধ্যমটি জানায়, সৌদি আরব খাশোগিকে নিয়ে হত্যার যে পরিকল্পনা করছে তা এক সপ্তাহ আগে থেকেই জানতো তুরস্কের গুপ্তচররা।
 
তবে মিররকে একটি সূত্র জানায়, তুরস্কের গুপ্তচররা খাশোগিকে অপহরণ করা হবে এমন পরিকল্পনা জানতো। হত্যা করার কথা জানতো না।
 
তুরস্কের নিরাপত্তা বাহিনীর একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকে এ ব্যাপারে জানতো। কিন্তু তাদের হাতে কিছুই করার ছিলো না।  
 
সূত্রটি আরো জানায়, তুরস্ক সৌদি আরবের এ পরিকল্পনা থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল। তবে সেটা সৌদির খাশোগিকে অপহরণের মাধ্যমে। কিন্তু তুরস্ক এখন এক খুনের সাক্ষী হল। তুরস্ক এখন সেটিকে সৌদি আরবের থেকে আরও কিছু পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করছে। 
 
ইত্তেফাক/এসআর