নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালী হাওড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, স্থানীয়রা মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী হাওড়ের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। লাশটি পচে যাওয়ায় ওই ব্যক্তিটি পুরুষ না নারী তা বোঝা যাচ্ছে না। তবে ব্যক্তিটির পরনে একটি কালো রংয়ের ট্রাউজার ছিল। এ ব্যাপারে থানায় একটি জিডি দায়ের হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
