ইটের পরিমাপে কারচুপির দায়ে মানিকগঞ্জে ৩টি ইটভাটাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান,পরিমাপে কারচুপি ও দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ও ৪৯ ধারায় যথাক্রমে মেসার্স ডায়না ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স এ আর সি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স এস আর ওয়াই ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
