ঢাকার নবাবগঞ্জে কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানুষের সেবা ও কল্যাণের জন্য নিজেকে ব্যস্ত রেখেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান করে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তিনি আরো বলেন আমি ঢাকা জেলাকে একটি মডেল জেলা উপহার দিতে চাই। সারা দেশের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ জেলা হবে। দোহার-নবাবগঞ্জে কোন রাস্তাই কাঁচা থাকবে না। আমি যদি বেঁচে থাকি প্রতি বছর আমি প্রতিটি স্কুলের জন্য ভবন নির্মাণ করব।
