শ্রীবরদীতে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৯
শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আকিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের খারামোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ভারতের আসাম রাজ্যের উত্তর মানকেরচর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
 
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক আকিদুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে পাসপোর্ট না থাকায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তাকে কোর্টে সোপর্দ করা হবে।
 
ইত্তেফাক/নূহু