পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানমের দুবাইয়ে বেনামে সম্পত্তি আছে। শুক্রবার পাকিস্তান সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এফআইএ।
আলিমা ছাড়া বর্তমান এবং সাবেক নেতা, তাদের আত্মীয়রা এবং বহু সরকার কর্মী মিলিয়ে বেনামি সম্পত্তির তালিকায় ৪৪ জনের নাম উল্লেখ করেছে এফআইএ। তালিকায় আছে সরকারের শক্তি ও অর্থ বিভাগের মুখপাত্রের মা, এমপি তাজ আফ্রিদি, পিপিপির প্রয়াত নেতা মখদুম আমি ফাহিমের স্ত্রী রিজওয়ানা আমিনের নাম। শাসকদল পিটিআই’র নেতা মুমতাজ আহমেদ মুসলিমের দুবাইয়ে অন্তত ১৬টি বেনামি সম্পত্তি আছে। - এনডিটিভি
ইত্তেফাক/আরকেজি
