আনুশকা শর্মার হাতে বন্দুক। সেটা তাক করেছেন স্বামী বিরাট কোহলির দিকে। বন্দুক দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন ভারত অধিনায়ক। কোহলিকে ভয় পেতে দেখে আরও চড়াও আনুশকা। এক পর্যায়ে গুলি করতে শুরু করেন তিনি। গুলিবিদ্ধ কোহলি ঢলে পড়তে থাকেন দেয়ালের ওপর।
হ্যাঁ, এমনই দৃশ্য। তবে সেটা যে বাস্তব কিছু নয়, তা নিশ্চয়ই সবাই বুঝে নিয়েছেন। তারকা এই দম্পতি মজা করে একটি ভিডিও বানিয়েছে। যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কোহলিকে গুলি করছেন বলিউড গ্ল্যামারগার্ল আনুশকা। আর কোহলি গুলিবিদ্ধ মানুষের মতো অভিনয় করছেন। দেখুন ভিডিওতে।
আরো পড়ুন: মোবাইল টাওয়ারের ক্ষতিকর দিক জানতে চেয়েছেন আদালত
বিরাট-অনুষ্কার এই প্রেমে হাবুডুবু ভিডিওটি ইতিমধ্যেই নজর কেড়েছে তার ফ্যানদের। হই হই করে ইন্টারনেটে ছড়িয়েও পড়েছে।
