টাঙ্গাইলের সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সরকারি মুজিব কলেজের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালে কলেজটি সরকারি করার ঘোষণা হলেও এবারই প্রথম সরকারিভাবে বাজেট ঘোষণা করা হয়। গত (২৫ অক্টোবর) বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষের বরাবর পাঠানো এক বাজেট পত্রে ৮ কোটি ৭ লাখ ২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
ওই পত্রে বরাদ্দকৃত অর্থ হতে রাজস্ব খাতে এবং রাজস্ব খাতে স্থানান্তরিত/ আত্তীকৃত কর্মকর্তা-কর্মচারীদের বিগত অর্থ বছর সমূহের বকেয়া ৩১ কর্মচারীদের প্রতিদান বেতন উত্তোলনের অনুমতিও দেওয়া হয়।
বাজেটে ২০১৮-১৯ অর্থবছরে অফিসারদের ৪ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা ও কর্মচারীদের ৫৫ লাখ ৭৩ হাজার টাকা বেতন এবং যাতায়াত, শিক্ষা, বাড়ী ভাড়া, চিকিৎসা, টিফিন, ধোলাই, উৎসব ও বাংলা নববর্ষ ভাতা খাতে ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
ইত্তেফাক/নূহু
