ঐক্যের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০২:১৫
ঐক্যের নামে কোনো ষড়যন্ত্র করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও বিচক্ষণতার সাথে কাজ করছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তারা তৈরি আছেন। গতকাল রবিবার দুপুরে নওগাঁর পত্নীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। 
 
মন্ত্রী আরো বলেন, আগামী ৫০ বছরে যাতে হাত দিতে না হয় এ জন্য দেশে ১০১টি আধুনিক থানা ভবন নির্মাণ করা হচ্ছে। আর প্রধানমন্ত্রী এ ডিজাইন করে দিয়েছেন। তার ডিজাইন অনুসারে আধুনিক থানা ভবন নির্মাণ করা হচ্ছে। পরে তিনি থানা চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। বিকালে উপজেলা পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো উপস্থিত ছিলেন— রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ  মজুমদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু