বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ২০১৪ হতে যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সোমবার দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরের এক তারকা চিহ্নিত প্রশ্নে মৌখিক প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, ‘শিক্ষামন্ত্রী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসিবার পর যশোর জেলার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন ও নতুন ভবন হইয়াছে এবং ইহাতে টাকার পরিমাণ কত; উপজেলা ওয়ারি তার হিসাব কি?’
উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় যশোর জেলার চৌগাছা ও ঝিকরগাছা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রকল্প ওয়ারি বিবরণ নিম্নরূপ:
চৌগাছার এস. কে মাধ্যমিক বিদ্যালয়, কান্দি উচ্চ বিদ্যালয়, রাজাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, জে. এইচ. ডি মাধ্যমিক বিদ্যালয়, মাকাপুর-বল্লভপুর উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, কাশিপুর উচ্চ বিদ্যালয়, জে.ডি.পি.কে উচ্চ বিদ্যালয়, কুলবাড়ি বি.কে.এস উচ্চ বিদ্যালয়, নির্বাসখোলা উচ্চ বিদ্যালয়, মাটিকুমরা মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা পাশাপোল আমজামতলা মডেল কলেজ, এস.এম হাবিবুর রহমান পেওর ডিগ্রি কলেজ, এ.বি.সি.ডি কলেজ, ঝিকরগাছার সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ, কায়েমখোলা কলেজ, শিমুলিয়া ডিগ্রি কলেজ।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা, বিষহরি দাখিল মাদরাসা, দিঘড়ী দাখিল মাদরাসা।
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ, আন্ধারকোটা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণপুর বাহারান উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মহিলা কলেজ, জগদীশপুর মির্জাপুর ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, মৃধাপাড়া মহিলা কলেজ, দরগাহপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, মুক্তারপুর আমজামতলা উচ্চ বিদ্যালয়, ঝিকরগাছার জে.কে মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া হাজিরবাগ আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজ, বাঁকড়া ডিগ্রি কলেজ, বিএম হাইস্কুল, শ্রী রামপুর মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা ইউপি মাধ্যমিক বিদ্যালয়, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়। এছাড়ায় এ উপজেলাগুলোতে আরো ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ও উর্ধ্বমূখি ভবন টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
