বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৭:১৯
বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলা এলাকায় মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি অনুমোদন ব্যতিত বিভিন্ন পণ্যের সাথে ওষুধ বিক্রি ও অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে এসব জরিমানা করা হয়।
 
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী এই আদালত পরিচালনা করেন।
 
আদালত সূত্রে জানা গেছে, শহরের বড়গোলা এলাকায় সরকারি অনুমোদন ব্যতিত বিভিন্ন পণ্যের সাথে ওষুধ বিক্রির অপরাধে  “দেশী ই-কমার্স লিমিটেড” এর ম্যানেজার মো. তারেক রহমানকে (২৭) ২৫ হাজার টাকা, শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় “প্রাইম কেয়ার” এর ম্যানেজার মো. আরাফাত হোসেনকে (৩৮) ৫ হাজার টাকা এবং বেতগাড়ী এলাকায় অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে “ফুড ভিলেজ মিঠাই” এর ম্যানেজার মো. জাহেদুর রহমানকে (৪৫) ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ৪র্থ আমর্ড পুলিশের সদস্যরা।
 
ইত্তেফাক/আরকেজি