সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৭৪

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:৫০
সাতক্ষীরায় নাশকতার অভিযোগে নাগরিক ঐক্যর আহ্বায়ক অ্যাড. রবিউল ইসলাম খান ও বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৭৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থান থেকে পুলিশ তাদের আটক করে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ৮জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১৩ জনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাগরিক ঐক্যর আহ্বায়ক অ্যাড. রবিউল খানের নামে নাশকতার পরিকল্পনাসহ তার নামে মামলা থাকায় শহরের পলাশপোল নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। অন্য জামায়াত নেতাকর্মীদের জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তিনি অারো জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি