মামুন অপু
শরীরের বীজ শরীরে রুয়ে দেবার সেই স্বপ্ন
আজ সত্যি হবার পালা
বরই ফুলের মতো থোকা থোকা তারার রাতে
মিশে আছে জোছনা ও অন্ধকার
জোছনা ও অন্ধকারের মিলনে হয় পূর্ণিমা
তেমনি আমি মিশিয়ে দেই নিজেকে; নদীর জল সাগরে
তারপর বৃষ্টি হয়ে মৃত্তিকার জঠরে সবুজ তৃণের প্রার্থনা
আমাদেরও একটা বটবৃক্ষ জন্মাক
ছায়া দিক পৃথিবীর ভূগোলকে।
