লুত্ফর রহমান রিটন
‘ওয়াসার পানি হলো শতভাগ সুপেয়’
এটা জানা সত্ত্বেও ঝামেলা পাকাতে চায়
মানুষের মতো কিছু প্রাণী ওরা, দু’পেয়!
‘ওয়াসার পানি হলো শতভাগ সুপেয়’...
ওয়াসার এমডির কথা হবে মানিতে
‘নোংরা-গন্ধ নেই ওয়াসার পানিতে।’
তিনি পান করেছেন, এই পানি টেস্টি
তারপরও প্রতিবাদ! এরকম করলে তো
খামোখা হুমড়ি খেয়ে পড়ে যাবে দেশটি!
‘ওয়াসার পানি হলো শতভাগ সুপেয়’
সত্য নামিয়া আসে মিথ্যার রূপেয়??!!!
অটোয়া, ২৩ এপ্রিল ২০১৯
