বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবন থেকে নীল নকশা করে তাদের নিজেদের উন্নয়নে ব্যস্ত হয়ে পড়ে মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকতে চায়।
শনিবার সকালে স্থানীয় সরকারের অর্থায়নে ১৯ শহর প্রকল্পের ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জা আজম সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শওকত আলীর সঞ্চালনায় মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, সালেহ শফি গেন্দা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি নজরুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জীবন কৃষ্ণ সাহা, আব্দুল হাই প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
