নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগ কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ সভাপতির

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৪৭

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মিসভা’তে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সংলাপ ও নির্বাচনী কর্মিসভার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,  শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত প্রমুখ।