ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লাউড ইনোভেশন সামিট’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:৩৭

আগামী ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লাউড ইনোভেশন সামিট’ আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণ করবেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অ লের তিনশ’র অধিক ডেভলপার, ক্লাউড এক্সপার্ট এবং মাইক্রোসফটের সহযোগী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।
 
ক্লাউড সামিট আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড, করপোরেট প্রযুক্তি লিমিটেড, ই-জেনারেশন লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড এর আইটি বিভাগ এবং টগি সার্ভিসেস লিমিটেড। সম্মেলন চলাকালীন এ প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবাসমূহঅতিথিদের সামনে তুলে ধরবেন।

এ সম্মেলন সম্পর্কে মাইক্রোসফট দক্ষিণপূর্ব এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ বলেন, ‘বিভিন্ন খাতে দ্রুত ডিজিটালকরণ প্রক্রিয়া বাংলাদেশের নজিরবিহীন অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করছে। কর্মীদের ক্ষমতায়ন ও ক্রেতাদের উন্নতর সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে ক্লাউড সেবা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবাদানের সক্ষমতায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।’

আরো পড়ুন: নুসরাত হত্যায় পাহারার দায়িত্বে থাকা শাকিল গ্রেফতার

এ ক্লাউড ইনোভেশন সামিট সকল ধরনের সংস্থা ও ডেভলপারদের সুযোগ করে দিবে আ লিক বিষয়ে শেখার জন্য এবং কিভাবে তারা একসাথে কাজ করে নিজদের এবং নিজেদের প্রতিষ্ঠান ও গোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করতে পারে।

ডিজিটাল রূপান্তরের এ সময়ে ধারণা, পণ্য বা সেবা ও মানুষের মাঝে সংযোগ ঘটানোতেই সফলতা নিশ্চিত হবে। যেকোনো ব্যবসা রূপান্তর করবার মূলে রয়েছে প্রযুক্তি। মাইক্রোসফট ক্লাউড ইনোভেশন সামিট এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে অংশগ্রহণকারীরা প্রযুক্তি ও শিল্প বিষয়ে বিশেষজ্ঞদের কাছে সরাসরি প্রশ্ন করবার ও এর উত্তর পাবেন। এ প্ল্যাটফর্মটি সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে জানার ও ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজ এর এ যুগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্লাউড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে প্রগতির পথে এগিয়ে চলেছে এই বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দেবে। নিচের লিঙ্কের মাধ্যমে সম্মেলনে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।  https://www.microsoftevents.com/profile/form/index.cfm?PKformID=0x6795921abcd

ইত্তেফাক/বিএএফ