পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২১:৩৫
১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার সকালে মন্ত্রী হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ইয়াসিন আলী, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক পারভীন মেহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুতুবুল আলম, প্রকল্প পরিচালক আবু বকর সিদ্দিক, পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী আল-মামুন হক, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক ও সম্পাদক আখতারুল ইসলাম, ডায়াবেটিক সমিতিরি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ