চট্টগ্রামে কূটনীতিকের বাসায় আগুন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই বাসায় আগুন লাগে। এসময় শুভাশিস সিনহা নামে ওই কর্মকর্তা বাসায় ছিলেন না। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও ফ্রিজসহ রান্নাঘরে রাখা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। জানা গেছে, খুলশী এলাকায় অ্যারিস্টোক্রেসি-৩ নামে একটি ছয়তলা ভবনের পাঁচতলার এ-৫ ফ্ল্যাটে একা থাকেন ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শুভাশিস সিনহা। তার পরিবারের সদস্যরা ভারতে থাকেন।