চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে মাছে রঙ ও জেলি মেশানো এবং জাটকা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরীতে মাছের পাইকারি আড়ত ফিশারিঘাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি, ক্ষতিকর রঙ মিশ্রিত ৪৫ কেজি পোয়া মাছ এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ নালায় ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
