টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ পাহাড়ি জনপদে দুই সন্তানের জনক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর রায় খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে জোয়ারী খোলার বাহাদুর আলমের পুত্র দুই সন্তানের জনক সরোয়ার আলম (৩০) এর জনশূন্য বাড়ি হতে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর রায় জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
