ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয় দেয়া ৮ ব্যক্তি গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৫:১১
ঢাকার ধামরাই ও সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। 
 
এ সময় তাদের কাছ থেকে দুটি ডিবির পোশাক, ১টি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডক্যাপ, ১টি খেলনা পিস্তল, চার হাজার ৭০০ টাকা, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলার সদর থানার মৃত নাসির উদ্দিনের ছেলে জসিম মিয়া (৩২), কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), সাতক্ষীরা জেলার সদর থানার জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৭),  গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মৃত মন্টু শেখ এর ছেলে আলমগীর শেখ (৩৫), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার মৃত আজি মোহাম্মদ এর ছেলে দেলোয়ার হোসেন (৪৫), ঝালকাটি জেলার নলসিটি থানার সোবাহান খান এর ছেলে মাসুম খাঁন (৩৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার ফুরকাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৬) ও কুমিল্লা জেলা দেবীদ্বার থানার মৃত কাজিমুদ্দিন এর ছেলে মোস্তাফা মিয়া (৪৪)। 
 
মঙ্গলবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি