আমার জন্য দোয়া করবেন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১১

মঞ্চ থেকে শুরু করে চলচ্চিত্র সব ক্ষেত্রেই রয়েছে সৈয়দ হাসান ইমামের পদচারণা। বয়স এখন ৮৩, তবে শারীরিকভাবে ভালোই আছেন তিনি। ছেলেমেয়ে দেশের বাইরে থাকলেও স্ত্রী লায়লা হাসানকে নিয়ে বেশ সুখেই আছেন। গল্প পছন্দনীয় ও সুস্থ মনে হলেই নাটক বা সিনেমায় অভিনয় করছেন। বিভিন্ন অনুষ্ঠানেও হাজির হচ্ছেন। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’। গতমাসের শেষে সৈয়দ হাসান ইমামকে সত্যেন সৈন সম্মাননা-২০১৯ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাই, যাওয়া চেষ্টা করি। সবার সাথে দেখা হয়, এটাই ভালোলাগার বিষয়। সবাইকে হাসিমুখে দেখলে এমনিতেই ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন সবাই।’