কাউখালীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাই-সাইকেল মার্কার সমার্থনে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলা পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন আর বাই-সাইকেল মার্কায় ভোট দিন, সাইকেল-সাইকেল স্লোগান যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রীম আমেজ নিয়ে আসে কাউখালী বাসিন্দাদের মাঝে।
মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) কার্যালয় উদ্বোধন উপলক্ষে পার্টির নতুন কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা পার্টির কাউখালীর প্রধান সম্বনয়কারী মো. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান।
বক্তব্য রাখেন জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, অধ্যক্ষ আ. সামাদ, জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, শিয়ালকাঠী ইউনিয়ন জেপির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আ. কুদ্দস খান, যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, মহিলা পার্টির সভানেত্রী শাহিদা জেসমিন, সাধারণ সম্পাদক শিরিন বেগম, আফরোজা সনু, সাবেক ইউপি সদস্য বেবী বেগম, ইউপি সদস্য আক্তারুন নাহার রেবা, ছাত্র সমাজের, যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
