ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১১

মানুষটাকে ১৯৯১ থেকে চিনি। ‘জননী’ নাটকে কাজ করতে গিয়ে। কত কাজ একসাথে! ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে আমার বাবা। অনেক রসিক ছিলেন মানুষটা। এমন উপাদেয়ভাবে গল্প বলতে পারতেন! তাঁর মুখে সাধারণ ঘটনাও রসাত্মক গল্পে পরিণত হতো। হুমায়ূন আহমেদ তাঁর গল্প বলার ভক্ত ছিলেন, এই মানুষটির ভক্ত ছিলেন, তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন। ‘পুষ্প, তুমি কী পেরাইভেটে গান করো?’ ‘উড়ে যায় বকপক্ষী’ ধারাবাহিকের এই সংলাপটি বলার সময় তাঁর মুখভঙ্গি, তাঁর অঙ্গভঙ্গি এই মুহূর্তেও চোখের সামনে ভাসছে!

দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। পরম করুণাময় তাঁর কষ্টের অবসান করেছেন। সালেহ চাচা... এবার জমিয়ে গল্প করুন হুমায়ূনের সাথে।’

 

—প্রখ্যাত অভিনেতা সালেহ আহমেদের মৃত্যুতে সহকর্মী অভিনেতা-নির্মাতা মেহের আফরোজ শাওন

 

সালেহ আহমেদ