বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ সমপ্রতি ইউনিলিভার বাংলাদেশ-এর টুথপেস্ট ব্র্যান্ড পেপসোডেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী এক বছরের জন্য পেপসোডেন্ট-এর হয়ে কাজ করবেন এ ক্রিকেটার। সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। - প্রেস বিজ্ঞপ্তি
