গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান। এজিএম-এ আরো উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডেসহ অন্যান্য পরিচালক। সভায় গতবছরের জন্য ৫৩০% লভ্যাংশ অনুমোদন হয়
০০
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর সহায়তায় এবারের ‘ফরচুন বাংলা চ্যানেল’ সাঁতারের ১৪তম আসরের প্রধান পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন। যাবতীয় উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড। ষড়জ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজনের পার্টনার। ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড ও অফরোড বাংলাদেশ এই আয়োজনের পৃষ্ঠপোষক
০০
রাজধানীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখা হিসেবে ‘আরামবাগ শাখা’ গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আবদুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী
০০
রাজধানীর গুলশানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন শাখা অফিস উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন গ্রুপের চেয়ারম্যান, বিজিএমই এর প্রাক্তন সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
