বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যে সাত দফা দেওয়া হয়েছে তার দাবিতে আমরা রাজশাহীতে জনসভা করব এবং আগামীকাল (বৃহস্পতিবার) যদি তফসিল ঘোষণা করে তাহলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা হবে।
তিনি বলেন, আমরা সংলাপকে সব সময় একটা আন্দোলন হিসেবে নিয়েছি। কিন্তু সরকার যদি সে পথে না আসে, আলোচনায় পৌঁছাতে না চায় তাহলে সে দায় দায়িত্ব তো সরকারের ওপরই বর্তাবে।
ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপ শেষে আজ বুধবার ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, সরকার যদি দাবি না মানে তবে আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করব।
সংলাপ থেকে আপনারা কি পেলেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এটা একটি রিলেটিভ ব্যাপার। আমরা দাবি নিয়ে সরকারের কাছে গেছি, তারা বলেছে এ সব নিয়ে তারা আলোচনা করে দেখতে পারে। সুযোগ আছে সেটার। আমাদের দাবি নিয়ে জনগণের কাছে গেছি, জনগণকে উদ্বুদ্ধ করা হবে। জনগণকে নিয়ে সরকারের কাছ থেকে আমরা সন্তুষ্টি আদায় করব।
রাজনীতির গতি-প্রকৃতি কোন দিকে যাচ্ছে, সহিংসতার দিকে না কি শান্তিপূর্ণ দিকে যাচ্ছে এমন প্রশ্নে ফখরুল বলেন, এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারের।
ইত্তেফাক/এমআই
