নভোএয়ার গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:৪১
নভোএয়ার প্রফেশনাল কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ পুরস্কার বিতরণ করা হয়।
 
মধ্যে পুরস্কার বিতরণ করেন কুর্মিটোলা গলফ ক্লাবের সহ-সভাপতি মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিইউ, পিএসসি। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায়  বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে।
 
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ নাজিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. এস এইচ সোহেল এবং জামাল হোসেন মোল্লা।
 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বিপিজিএ এর প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.), কুর্মিটোলা গলফ ক্লাব ও বিপিজিএ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
 
ইত্তেফাক/জেডএইচ