সাংবাদিকের ওপর মেজাজ হারালেন ট্রাম্প

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১০:৩৫
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিভিন্ন সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দেন। সম্মেলনের শুরুতে নরম সুরে জবাব দিচ্ছিলেন ট্রাম্প। কিন্তু বিপত্তিটা লেগে যায় সংবাদসংস্থা সিএনএনের সাংবাদিকের জিম আকোস্টার করা প্রশ্নে। 
 
ট্রাম্প জিমকে এসময় অভদ্র ও ভয়ানক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সিএনএন জনগনের শত্রু।
 
তিনি আরো বলেন, সিএনএন মানুষকে ভুল খবর দেয়। বিশেষ করে সিএনএন আমার পিছে লেগেছে। আমার বিরুদ্ধে সকল ধরণের মিথ্যা সংবাদ প্রচার করে।
 
অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় স্বাধীন প্রচার মাধ্যমে বিশ্বাসী।
এদিকে সিএনএনের জানায়, ট্রাম্পকে প্রশ্ন করার সময় জিমের কাছ থেকে জোর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। ট্রাম্প ও এসময় জিমকে রাগান্বিত স্বরে বলেন, এবার থামো তুমি।  
 
ইত্তেফাক/এসআর