ধূমপানের কারণে মৃত্যু হয় এটা সিগারেটের প্যাকেটে বড় হরফে লেখা থাকে। কিন্তু ধূমপায়ীদের এতে কোন ভ্রূক্ষেপ নেই। ধূমপায়ীরা যে শুধু নিজের ক্ষতি করে এমনটা নয় অন্যেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে চাকরি ক্ষেত্রে বাড়তি সময় নষ্ট করে বলে দাবি করছে একটি মহল।
তবে অধূমপায়ীদের জন্য সুখবর জানিয়েছে জাপানের 'পিয়ালা' নামের একটি কোম্পানি। কোম্পানিটি জানায়, অধূমপায়ীরা বছরে ৬ দিন বাড়তি ছুটি পাবে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে এক সংবাদমাধ্যম জানায়, অফিসে ধূমপায়ীরা ধূমপানের জন্য বাড়তি সময় নষ্ট করে সেখানে অধূমপায়ীরা সেসময় অফিসে বসে কাজ করে। এনিয়ে এক অধূমপায়ী ব্যক্তি রাস্তায় নেমে প্রতিবাদ করে। আর সেখান থেকেই জাপানের 'পিয়ালা' কোম্পানি নতুন এই সিদ্ধান্ত নেয়।
পিয়ালা সংস্থাটির মুখপাত্র জানায়, আমাদের সিইও বিসয়টি অনেক বার ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। অফিসে কর্মরত ধূমপায়ীরা বাড়তি সময় অপচয় করে সিগারেট খাওয়ার জন্য। আমাদের অফিস ২৯ তলায় আর সেখান থেকে নেমে সিগারেট খেতে প্রায় ১৫ মিনিটের মত সময় নষ্ট করে। আর সব দিক বিবেচনা করেই অধূমপায়ীদের জন্য এ ছুটির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়, ধূমপান যে ক্ষতিকর এবং ধূমপান ছাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। পিয়ালার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
ইত্তেফাক/এসআর
