‌‘শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করেছেন’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৭
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করেছেন। তিনি এই দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন, মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগামী প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। ফজলে করিমের নেতৃত্বে রাউজান আজ একটি সুসজ্জিত বাগান। রাউজানবাসীর স্বার্থে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।
 
বুধবার সন্ধ্যা ৭টায় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ফকিরাবাম ময়দানে ইকো পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে সুধী সমাবেশে এ সব কথা বলেন তিনি।
 
সভায় প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। সভা শেষে মন্ত্রী পৌর এলাকায় বিট কাম চেক স্টেশন ও ইকো-পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
ইত্তেফাক/এমআই