জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাক চাপায় সিদ্দিক হোসেন (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেগুন গ্রামের চৌধুরী পাড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক হোসেন উপজেলার বেগুন গ্রামের মণ্ডল পাড়ার বাসিন্দা মৃত ছহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, সিদ্দিক হোসেন ওষুধ কিনতে কালাই সদরে যাওয়ার পথে বেগুন গ্রামের চৌধুরী পাড়া মোড় নামক স্থানে মোলামগাড়ীহাট মুখী আলু বোঝায় এক ট্রাক সাথে ধাক্কা লেগে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হয়েছে। পরে স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে রেখে কালাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় নিহত বিষয়টি নিশ্চিত করে কালাই থানা অফিসার ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, নিহত পরিবার যদি এই বিষয়ে মামলা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
ইত্তেফাক/বিএএফ
