ইত্তেফাক ডেস্ক
শ্রীলঙ্কায় বর্বরোচিত জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে সাড়ে তিন শতাধিক নিরীহ মানুষ। এর মধ্যে আছে নারী ও অবোধ শিশুও। আহত হয়েছে বহু মানুষ। এ ঘৃণ্য হামলার ঘটনায় বিশ্ব বিবেক স্তম্ভিত। ধিককারে ফেটে পড়ছে বিশ্ববাসী। তারই অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন বেশকিছু তরুণ শিক্ষার্থী। দেশে দেশে সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতার প্রতি ধিককার আর শ্রীলঙ্কার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তারা। একই সঙ্গে আয়োজকরা স্বজন হারানো পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
