ইত্তেফাক রিপোর্ট
বনানীতে এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজউকের সহকারী পরিচালক নাসির উদ্দিন শরীফকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২ মে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজউকের ওই কর্মকর্তাকে তলবি নোটিস পাঠান দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। দুদক সূত্র জানায়, এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ৩ এপ্রিল। অনুসন্ধানের অংশ হিসেবে এফ আর টাওয়ারের নকশা অনুমোদন, অবৈধভাবে নির্মাণের বিষয়ে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে রাজউক কর্মকর্তা শরীফকে তলব করা হলো। ওই দিন তাকে এফ আর টাওয়ারের নির্মাণ অনুমোদন সংক্রান্ত নথিপত্র নিয়ে হাজির থাকতে বলা হয়েছে।
